শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

সিরাজগঞ্জের কাজীপুর, কামারখন্দ ও শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে শাহজাদপুর উপজেলার ডায়া এলাকা ও সকালে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া এবং কামারখন্দ উপজেলার নলকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, কাজীপুর উপজেলার বিলচতর গ্রামের খোরশেদ আলমের ছেলে খলিলুর রহমান (৫৫), শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইমন (৮) ও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মানিক নগর গ্রামের রহমত আলীর ছেলে মোস্তাক আলী (৪৫)।

পুলিশ জানায়, সকালে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া হাটের পূর্ব পাশে রাস্তা পার হচ্ছিলেন খলিলুর রহমান।

একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে, সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকায় রাস্তা পার হবার সময় ট্রাকের ধাক্কায় নিহত হন পাবনা জেলার মোস্তাক আলী।

তিনি সিরাজগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত ছিলেন। এদিকে দুপুরে শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামে ইটবাহী ট্রলির নিচে চাপা পড়ে ইমন হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD