শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিলেটে বিয়ের গাড়ি আটকে জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

সিলেটে বর ও কনেবাহী বিয়ের গাড়ি আটকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে নগরীর হুমায়ুন রশীদ চত্বর এলাকায় গাড়ি আটকে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বরপক্ষের লোকজনের দাবি, লকডাউন ঘোষণার আগেই বিয়ের তারিখ ধার্য করা হয়েছিল। তারিখ পেছাতে না পারায় তারা সীমিত পরিসরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে বর-কনেবাহী একটি মাইক্রোবাস হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এলে পুলিশ গাড়িটি আটকায়। গাড়ির ভেতরে বর ও কনে দেখে খবর দেয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বরপক্ষের লোকজন জানান, লকডাউনে সবধরনের সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আছে সেটা তারা জানতেন। কিন্তু বিয়ের তারিখ আগেই নির্ধারিত থাকায় বিশেষ অসুবিধার কারণে তারা তারিখ পরিবর্তন করতে পারেননি। তাই সীমিত পরিসরে শুধু একটিমাত্র মাইক্রোবাস নিয়ে তারা কনেকে আনতে গিয়েছিলেন। এরমধ্যেই তারা ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD