শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সুদের টাকা না পেয়ে গাছে বেঁধে রাখল যুবককে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

নেত্রকোনায় শিকল দিয়ে গাছে বাঁধা অবস্থায় শামছু মিয়া (৪৫) নামের এক দিনমজুরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মো. হানিফ (৩০) ও তার ছোট ভাই মো. আল-আমিনকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে একই দিন সকালে এ ঘটনায় শামছু মিয়া বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সদরের চল্লিশা ইউনিয়নে প্রায় বছরখানেক আগে হানিফ ও আল-আমিন তাদের চাচাতো ভাই শামছু মিয়াকে সুদে টাকা ধার দেন। এর পরে পাওনা ২০ হাজার টাকা দিতে না পারায় শনিবার (৭ আগস্ট) রাতে শামছু মিয়াকে ওই গ্রামের একটি সুপারি গাছে শিকলে বেঁধে রাখেন তারা।

এ সময় স্থানীয়রা প্রথমে নির্যাতনের শিকার শামছুকে ছাড়িয়ে দিতে চেষ্টা করেন। কিন্তু তাতে প্রতিপক্ষের লোকজন বাধা দিলে তারা বিষয়টি নেত্রকোনা মডেল থানার পুলিশকে অবগত করেন। পরে পুলিশ গিয়ে ওই দিনমজুরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এই সংবাদ পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। আমরা সংশ্লিষ্ট ধারায় মামলা নিয়ে ঘটনায় জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD