শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

সুনামগঞ্জ-সিলেট বাইপাস সড়কে পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে শুরু হয় এই বাস ধর্মঘট।

বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সুনামগঞ্জের উদ্দেশে আসা দূরপাল্লার বাসগুলো যাত্রীদের নামিয়ে দিয়ে বাস টার্মিনালে নিয়ে পার্কিং করছেন চালকরা। সকাল থেকে জেলা থেকে কোনো যাত্রীবাহী বাসও ছেড়ে যায়নি।

সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের ডাক দেয়। শ্রমিক ইউনিয়নের নেতারা চাঁদা আদায়ের বিষয়টি জানানোর পর আমি সিলেট পুলিশকে জানাতে পরামর্শ দিয়েছিলাম। চাঁদাবাজি ঘটনাটি আমার এলাকায় না হওয়ায় আমার পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সুনামগঞ্জ ও সিলেটের পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD