শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সুপার ওভারের নাটকীয়তায় জিতল কলকাতা নাইট রাইডার্স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

ম্যাচের শেষ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের জিততে হলে লাগে ১৭ রান। ব্যাটিংয়ে ডেভিড ওয়ার্নার আর রশিদ খান, বোলিংয়ে আন্দ্রে রাসেল। বোলিংয়ে এসে প্রথম বলেই নো বল , ফ্রি হিটে ১ রান। যেন প্রথম বল থেকেই নাটকীয়তার শুরু।

শেষ পর্যন্ত উত্তেজনা-হীনভাবে শেষ হয় ওভার। ফলাফল ম্যাচ টাই। যেন সাজানো নাটক!

এর আগে টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় হায়দরাবাদ। ব্যাট করতে নেমে শুভাম গিলের ব্যাটে আসে সর্বোচ্চ ৩৬ রান। এছাড়া এউইন মরগ্যানের ৩৪, নিতিশ রানার ২৯ ও দীনেশ কার্তিকের অপরাজিত ২৯ রানের সুবাদে ৫ উইকেটে ১৬৩ রান তোলে কলকাতা।

জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদের ওপেনার জনি বেয়রেষ্ট্র করেন ৩৬ রান। আরেক ওপেনার কেইন উইলিয়ামসন করেন ২৯ রান। এছাড়া সর্বোচ্চ ৪৭ রান করেন ডেভিড ওয়ার্নার।

ম্যাচ টাই হওয়ার পর আগে ব্যাট করেন হায়দরাবাদ। লকি ফার্গুসনের করা সুপার ওভারের প্রথম বলেই ওয়ার্নারকে ফেরান। পরের বলে দুই রান আসে আব্দুস সামাদের ব্যাট থেকে। পরের বলে সামাদকেও বিদায় করেন ফার্গুসন। বাকি তিন বলে আসেনি কোনো রান।

মাত্র ৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে রশিদ খানের ওভারে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD