বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

সেই বিজেপি নেতাকে নিষিদ্ধ করল ফেসবুক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

রোহিঙ্গা ও মুসলিমবিদ্বেষী সাম্প্রদায়িক উসকানি বা ঘৃণ্য বক্তব্য ছড়ানোর অভিযোগে ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের এক নেতাতে নিষিদ্ধ করল সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই প্ল্যাটফর্ম।

তার নাম টি রাজা সিং, তিনি তেলেঙ্গানা রাজ্যের বিধায়ক।

বৃহস্পতিবার ফেসবুকের একজন মুখপাত্র এক ই-মেইল বিবৃতিতে বলেন, ‘আমরা রাজা সিংকে আমাদের নীতিমালা ভঙ্গের কারণে ফেসবুকে নিষিদ্ধ করেছি। আমাদের নীতিমালায় সহিংস ও ঘৃণ্য বক্তব্য প্রচার নিষিদ্ধ।’

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিজেপি নেতা টি রাজা সিংয়ের বক্তব্য ফেসবুকের নীতিমালা ভঙ্গ করেছে।
প্রথমে ফেসবুক তাকে ছাড় দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তবে বর্তমানে ফেসবুক থেকে তার পেজ সরিয়ে ফেলা হয়েছে।

এদিকে ফেসবুকে তার কোনো পেজ নেই বলে টুইটারে দাবি করেছেন এই বিজেপি নেতা।

এক ভিডিওবার্তায় রাজা সিং দাবি বলেন, ‘আমি জেনেছি অনেক ফেসবুক পেজে আমার নাম ব্যবহার করা হচ্ছে। আমি পরিষ্কার করে বলতে চাই, আমার কোনো অফিশিয়াল পেজ নেই। তাই কোনো পোস্টের জন্য আমি দায়ী নাই। আমি ফেসবুকে সাম্প্রদায়িক সহিংসতা ছড়াইনি। ২০১৮ সালেই আমার অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক হয় এবং বন্ধ হয়ে যায়।

গত মাসে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবরে ফেসবুকের বিরুদ্ধে সরাসরি বিজেপির প্রতি পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলা হয়েছিল।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশ, বিজেপির নেতা টি রাজা সিং ফেসবুক পেজে রোহিঙ্গা ও মুসলমানদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD