শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

‘সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই গণপরিবহনে কার্যকর হতে পারে আগের ভাড়া’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনস্বার্থে এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনের আগের ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে। পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলক করা হবে, দাঁড়িয়ে কোনোভাবেই যাত্রী নেয়া যাবে না। যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্তও আসতে পারে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা জোন, বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করার পর এই বিষয়ে প্রধানমন্ত্রী এবং কেবিনেট সচিবের সঙ্গে কথা বলে দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

রোহিঙ্গা সংকট সমাধানের বিষয় নিয়ে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনীতিক প্রচেষ্টা জোরদার করেছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD