শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ‌্যের একটি শুশক প্রজাতির মৃত ডলফিন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় সৈকতের তেত্রিশকানি পয়েন্টে ডলফিনটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে। তবে এটি অর্ধগলিত না। ডলফিনটির মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, জেলেদের আঘাতে এটির মৃত্যু হয়েছে।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, গত ১৬ সেপ্টেম্বর সৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছিলো। আজকেরটিসহ এবছর মোট ১৯টি মৃত ডলফিন ভেসে এসেছে। ডলফিন মৃত্যুর রহস্য উদঘাটনসহ এসব মিতব্যয়ী প্রাণীর মৃত্যু রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

পটুয়াখালী বন বিভাগের সহকারী বন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, মৃত্যুর রহস্য উদঘাটনে ডলফিনটির পোস্টমর্টেম করা হবে। ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD