সোনারগাঁয়ে জরুরি কাজের জন্য সকল শ্রেণির গ্রাহকের ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে আশেপাশের এলাকায় কম গ্যাসের চাপ বিরাজ করবে।
‘জরুরি গ্যাস বন্ধ’ বিজ্ঞপ্তির মাধ্যমে এটি নিশ্চিত করেছে গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাস বলছে, আগামী রবিবার (১৪ নভেম্বর) সোনারগাঁয়ে রাত ১০টা থেকে সকাল ০৬টা পর্যন্ত, নারায়ণগঞ্জ শিল্প এলাকায় সকল শ্রেণি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশপাশের এলাকায় কম গ্যাসের চাপ বিরাজ করবে।