শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্ত্রীকে কর্মস্থলে দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্বামীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

স্ত্রীকে কর্মস্থলে দিয়ে বাসায় ফেরার পথে রাজধানীর মালিবাগে মালবাহী ট্রেনের ধাক্কায় সাপজল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী চলছে ‘লকডাউন’ যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

সোমবার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ দুঘটনা ঘটে। নিহত সাপজলের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার ইজাপাড়া গ্রামে। বাবার নাম কবির হোসেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ভোরে ট্রেনের ধাক্কায় আহত হলে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।

নিহত সাপজলের স্ত্রী নারগিস আক্তার বলেন, তারা মগবাজার ওয়ারলেসগেট এলাকায় একটি বস্তিতে থাকেন। তিনি নিজে বাসা বাড়িতে কাজ করেন আর তার স্বামী সাপজল মাটি কাটার কাজ করতো।

নারগিস আরো জানায়, ভোরে আমি কাজে বের হই। আমাকে এগিয়ে দেওয়ার জন্য দুই জন একসঙ্গে বাসা থেকে বের হয়েছিলাম। রেললাইন পার হয়ে আমাকে এগিয়ে দিয়ে সে বাসায় ফিরছিল। পরে জানতে পারি ট্রেনের ধাক্কায় সে আহত হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, ভোরের দিকে রেললাইনের পাশে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে মালবাহী ট্রেনের ধাক্কায় আহত হন সাপজল। তবে ঘটনাটা মালিবাগ বাজার থেকে ওয়ারলেস রেলগেটের মধ্যবর্তী স্থানে ঘটে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD