শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্ত্রীকে নির্মমভাবে হত্যা করলো স্বামী!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাহিদা বেগম নামে (২০) এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (১১ জুলাই) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত সাহিদার চাচা রজব আলী জানান, এক বছর দুই মাস আগে রায়গঞ্জ উপজেলার ভাতারিয়া গ্রামের আকবর আলীর ছেলে মোতালেবের সঙ্গে বিয়ে হয় সাহিদার। বিভিন্ন সময় অকারণে সাহিদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো মোতালেব। এর আগে সিগারেটের আগুন দিয়ে পোড়ানোরও চিহ্ন আছে সাহিদার হাতের বিভিন্ন জায়গায়। প্রায় মাস খানেক আগে এসব বিষয় নিয়ে উভয় পক্ষ একটি সালিশি বৈঠক করে মীমাংসা করে। সব শেষ শনিবার রাতে কোনো এক সময় সাহিদাকে হত্যা করে তার স্বামী মোতালেব। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রাখা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD