রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধজাহাজ থেকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানের পরমাণু শক্তি অক্ষত আছে, বলছেন ইসরাইলি গোয়েন্দারা নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার? ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন হামাসের এত সামর্থ্য বুঝতে পারেনি ইসরাইল, প্রতিবেদনে ব্যর্থতার লজ্জা যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

স্ত্রীকে হত্যার পর ৯৯৯ নম্বরে ফোন দিলেন স্বামী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে নুসরাত শারমিন রিনি নামের ওই নারী মারা যান। পরে পুলিশ ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, ঘাতক স্বামী আবদুর রহিম কুপিয়ে স্ত্রীকে গুরুতর আহত করার পর ৯৯৯-এ নিজেই ফোন করে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুসরাতকে হাসপাতালে পাঠায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, স্ত্রীকে কুপিয়ে রহিম নিজেই ফোন করে তার স্বজনদের জানানোর চেষ্টা করেন। পরে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানান এ ঘটনা।

পুলিশ ভিকটিম নুসরাত শারমিন রিনিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে মারা যান তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD