শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্ত্রীর ম’রদেহ পড়ে ছিল ঘরে, স্বামী ছিল মু’মূর্ষু অবস্থায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে পড়ে আছেন ঘড়ের মেঝেতে আর স্বামী মুমূর্ষু অবস্থায় বিছানায় ছটফট করছিলেন। মৃত স্ত্রীকে দাফন করার যেন কেউ ছিলনা। তাদের দুই ছেলেই বিদেশে থাকেন। কাছের আত্মীয় তেমন কেউ না থাকায় ঘটনাটি কেউ জানতেও পারেনি। তাছাড়া করোনা আক্রান্তের খবরে আশেপাশের প্রতিবেশীরাও তাদের এড়িয়ে চলতো।

ঘটনাটি ঘটেছে সোমবার (১২ জুলাই) সকালে চাঁদপুর শহরের ট্রাক রোডের খানবাড়ি এলাকায়। ওই দম্পতি হলেন শাহানাজ বেগম (৫৬) ও শাহ আলম ভূঁইয়া (৬৫)।

১১ জুলাই শাহনাজ বেগম ও তাঁর স্বামী শাহআলম নমুনা দেয়ার পর ১২ জুলাই দুজনের রিপোর্টই পজেটিভ আসে। তারা দু’জন বাসাতেই ছিলেন। কিন্তু সোমবার (১২ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে স্ত্রী শাহনাজ বেগম মারা যান। তাদের উদ্ধারে কেউ এগিয়ে আসেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ। তিনি বলেন, তাদের প্রতিবেশী একজন আমাকে বিষয়টি জানালে আমি তাৎক্ষণিকভাবে সেখানে যাই এবং বিষয়টি জেলা প্রশাসক স্যারকে জানাই। তারপর শাহানাজ বেগমের লাশ দাফনের ব্যবস্থা করি ও করোনায় অসুস্থ শাহ আলমকে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির ব্যবস্থা করি।

তিনি বলেন, তাদের দুই ছেলেই বিদেশে থাকেন। কাছের আত্মীয় তেমন কেউ নেই।

এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল এ তথ্য জানতে পেরে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স দিয়ে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীকে সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করান।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন বলেন, তারা স্বামী-স্ত্রী দু’জনেই রবিবার নমুনা দেয়ার পর সোমবার তাদের রিপোর্ট পজেটিভ আসে। হয়তো আরও আগে থেকেই তারা অসুস্থ ছিলেন। বর্তমানে চাঁদপুরে করোনা পরিস্থিতি খারাপ। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে জানান সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD