মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর এবার বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে কাতার কারফিউ দিয়ে মানুষ হত্যায় হাসিনা, কামরুল ও মেননের শাস্তি চাইলেন গুলিবিদ্ধ হান্নান ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ দুই কোটি টাকা ঘুষ দাবি করা বিপিডিবির সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়াই করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ কথা জানিয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এনসিপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নানা অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। সুষ্ঠু ভোট নিয়ে সামান্যতম শঙ্কা তৈরি হলেও তা প্রতিহত করতে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে চাঁদাবাজ ও দখলদারদের প্রতিহত করতে এনসিপি কোনো জোটের ওপর নির্ভর করবে না। দলটি নিজস্ব অবস্থান থেকে নির্বাচনে অংশ নেবে।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, যে আড়াই হাজার জনকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে তাদের প্রত্যেককে চাকরিতে নিয়োগ দিতে হবে। যদি তাদের কোনো সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না থাকে তাহলে নিয়োগ দিতে হবে। অন্যায়ভাবে যদি একজনকেও বাদ দেওয়া হয়, তাহলে এনসিপি তার পক্ষে লড়বে।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যের আলোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জাতিসংঘে যে বক্তব্য তারেক রহমান দিয়েছেন, তাতে জনগণের আশা-আকাঙ্ক্ষা, প্রত্যাশা উঠে আসেনি। তিনি সেখানে দলীয় এজেন্ডা তুলে ধরেছেন। যে এজেন্ডাগুলো ইতোমধ্যে ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে।

এনসিপি আহ্বায়ক বলেন, বাংলাদেশ-ভারত সবচেয়ে রক্তাক্ত সীমান্ত। সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে কিছু বলেননি তিনি। পুশইন নিয়ে কোনো কিছু বলেননি তিনি।

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী। দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে সম্ভব নয়। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণহত্যার কথা তিনি তুলে ধরতে পারেননি। জাতিসংঘে আমাদের কী অর্জন সেটি জনগণের কাছে স্পষ্ট নয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD