শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

স্বামীকে মারধর করলেন শিল্পা শেঠি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০

 

কিছুদিন আগে গৃহবিবাদের সংবাদে ভীষণ চটেছিলেন শিল্পা শেঠি। এবার জানা গেল, স্বামীকে মারতে গিয়েছিলেন তিনি। অভিযোগও নাকি গুরুতর!

জি নিউজ জানায়, বাড়ির পরিচারিকাকে কাজের সময় নাকি চুম্বন করতে যান শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। আর এ কথা জানতে পেরেই ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ নায়িকা কী কাণ্ড ঘটিয়েছেন জানেন?

পরিচারিকাকে চুমু খাওয়ার খবর জানতে পেরে স্বামী রাজ কুন্দ্রাকে বেধড়ক মারধর করেন শিল্পা শেঠি। আর সেই ভিডিওটিই প্রকাশ্যে এসে গিয়েছে ইন্টারনেটের মাধ্যমে।

আসলে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা ভিডিওটি বানিয়েছেন নেহাতই মজা করে। লকডাউনে প্রায়ই শিল্পা শেঠি, রাজ কুন্দ্রা এবং তাদের ছেলে ভিয়ানকেও বাবা-মায়ের সঙ্গে টিকটক ভিডিও বানাতে দেখা গেছে। আর এই ভিডিওটিই তেমনই বিনোদন।

শিল্পা ও রাজ কুন্দ্রার বানানো এই টিকটক ভিডিওটি ইতোমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। মন্তব্যের ঘরে এসেছে নানান ধরনের প্রতিক্রিয়া।

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠিকে চলতি বছর বড়পর্দায় দেখা যাওয়ার কথা রয়েছে। ‘হাঙ্গামা টু’ ও অন্য একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD