শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্বামীর জানাজার আগেই বউয়ের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যান এক বৃদ্ধ। তার জানাজা শুরুর আগ মুহূর্তে মারা যান তার স্ত্রী।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার মীরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন, ছামির আলী ও তার স্ত্রী আনোয়ারা বেগম। তারা জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ছামির আলী ও তার পরিবারে লোকজন এক সপ্তাহ ধরে করোনা উপসর্গে ভুগছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা না করে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে সেবন করছিলেন তারা। করোনা উপসর্গের বিষয়টি গোপন রেখে জ্বর নিয়েই সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তারা টিকাও নেন।

পরে মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে মারা যান ছামির আলী। বিকেল সাড়ে ৫টায় তার জানাজার সময় ঠিক করা হয়। জানাজার প্রস্তুতি চলাকালে মারা যান ছামির আলীর স্ত্রী আনোয়ারা বেগম। বিকেলে গ্রামের মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ছামির আলীকে দাফন করা হয়। তারপর একই কবরস্থানে বাদ এশা জানাজা শেষে আনোয়ারা বেগমকে দাফন করা হয়।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূধন ধর বলেন, মৃত দম্পতির ৪ ছেলে ২ মেয়ে। তাদের মধ্যে ৩ ছেলে যুক্তরাজ্যে বসবাস করছেন। বাড়িতে থাকা অন্য সদস্যরাও করোনা উপসর্গে ভুগছেন। তাদের বিষয়ে খোঁজ নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD