শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্বামী করেছেন বিয়ে, রেখে দিলেন সন্তানও! চিরনিদ্রায় হালিমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

স্বামীর সঙ্গে অভিমান করে নেত্রকোনার মদনে হালিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে ওই গৃহবধূর বাবার বাড়ি উপজেলার জঙ্গলটেংগা গ্রামে এ ঘটনা ঘটে। হালিমা আক্তার উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহাপুর পশ্চিমপাড়া গ্রামের টিপু মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছয় বছর আগে টিপু মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। এই দম্পতির দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। টিপু মিয়া দ্বিতীয় বিয়ে করার কারণে হালিমা আক্তার স্বামীর সঙ্গে রাগ করে গত বৃহস্পতিবার বাবার বাড়ি চলে যান। হালিমা আক্তার তার ছেলেকে নিতে চাইলে টিপু মিয়া ও তার পরিবার জোর করে রেখে দেন। পরদিন শুক্রবার বাবার বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হালিমা।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD