শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘স্মিথের ব্যাটিং দেখতে চরম বাজে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

বিশ্বের এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি, স্টিভেন স্মিথ ও কেন উইলিয়ামসন। বিশ্বের এই তিন তারকাকে নিয়ে আলাদা আলাদা মন্তব্য করেছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক জো রুট।

অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক ও দলটির তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ প্রসঙ্গে জো রুট বলেছেন, স্মিথের ব্যাটিং দেখতে কখনও কখনও চরম বাজে লাগে। তবে যে কোনো দল তাকে যে কোনো মূল্যে নিতে চাইবে। সে দুর্দান্ত রান সংগ্রাহক। যেভাবে সে খেলাটা নিয়ে ভাবে এবং ম্যাচের বিভিন্ন পর্যায় সামলে নেয়, তা দারুণ। বোলারদের সে বাধ্য করে তার শক্তির জায়গায় বল করতে। তার আত্মবিশ্বাস কতটা প্রবল, তা ফুটে ওঠে তার বল ছাড়ার মানসিকতা দেখে।

স্মিথের প্রশংসা করে জো রুট আরও বলেছেন, সব সময়ই প্রতিপক্ষের ওপর দাপট দেখানোর পথ বের করার চেষ্টা করে স্মিথ। বড় ইনিংস খেলা এবং বড় রানের জন্য তার ক্ষুধাও প্রচণ্ড।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি প্রসঙ্গে জো রুট বলেছেন, ক্রিকেটের তিন ফরমেটে এ সময়ে সবচেয়ে পরিপূর্ণ ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। সীমিত ওভারের ক্রিকেটে কোহলির রান তাড়ার দক্ষতা এবং ধারাবাহিক পারফর্ম করে যাওয়া অসাধারণ। সে অলরাউন্ড ব্যাটসম্যান। পেস বা স্পিনের কোনো একটিতে তার একটু দুর্বলতা আছে- এমনটি বলার উপায় নেই। সে বিশ্বের সব জায়গায় দারুণ পারফরম্যান্স দেখিয়েছে।

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন প্রসঙ্গে জো রুট বলেছেন, উইলিয়ামসন একজন অসাধারণ ক্রিকেটার। চাপের মধ্যেও সে যেভাবে নিজের ডিফেন্সের ওপর আস্থা রাখে- তা এক কথায় অসাধারণ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD