বগুড়ার ধুনট উপজেলায় ভাঙা সড়কের গর্তে পড়ে মোটরসাইকেল আরোহী এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার চান্দিয়াড়-পেঁচিবাড়ি সড়কের জালশুকা গ্রামের সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আওয়ামী নেতার নাম আব্দুল সালাম (৫৫)। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। জানা গেছে, আব্দুল ছালাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে এলাকার বিকলাজুলী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে জালশুকা গ্রামের সেতুর কাছে পৌঁছালে ভাঙাচোরা পাকা সড়কের গর্তে মোটরসাইকেলসহ উল্টে পড়ে যান তিনি।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আব্দুল সালাম মৃত্যুবরণ করেন। ধুরট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত আব্দুল সালামের মরদেহ আইনি পক্রিয়ার মাধ্যমে তার স্বজনদের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করা হয়েছে।
লাইটনিউজ