শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সড়কের পাশেই পড়েছিল ফুটফুটে নবজাতকটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

রাজধানীর বিমানবন্দর সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় এক মেয়ে নবজাতককে পাওয়া গেছে। নবজাতকটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়েছে। সে এখন সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। নবজাতকটির বয়স মাত্র একদিন হবে বলে জানা গেছে।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালের দিকে ঘটনাটি ঘটে। রাজধানীর বিমানবন্দর সড়কের পাশের একটি ঝোপে কে বা কারা ফুটফুটে এ নবজাতকটি ফেলে যায়। কচি কণ্ঠের কান্না শুনে এগিয়ে আসে অনেকেই। এসময় নবজাতকটিকে পরম যত্নে কোলে তুলে নেন বিমানের বলাকা অফিসের পরিচ্ছন্নতা কর্মী জোহরা আক্তার। পরে পুলিশকে খবর দেন তিনি, স্বামীর সহায়তায় বাচ্চাটিকে নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

ঢাকা মেডিকেলের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বাচ্চাটি এখন সুস্থ তবে, দীর্ঘক্ষণ পড়ে থাকার কারণে পিঁপড়া আর পোকা মাকড়ে কামড়ের দাগ শরীর জুড়ে রয়েছে। ঢাকা মেডিকেলই আপাতত ঠিকানা হতভাগা এ নবজাতকটির। উদ্ধারকারী জহুরা ও মাসুদ দম্পতিও নিঃসন্তান। বাচ্চাটির দায়িত্ব নিতে আগ্রহী তারা। চিকিৎসা শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD