সিরাজগঞ্জের সলঙ্গায় গরুবোঝাই ট্রাকচাপায় নায়েব আলী (২৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার (১৭ জুলাই) সকাল ৯টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ফিডার রোডের সাতটিকরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নায়েব আলী সলঙ্গা থানার রুয়াপাড়া গ্রামের মৃত বছির উদ্দিন সরকারের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী জানান, আজ সকাল নয়টার দিকে সাতটিকরি এলাকায় গরুবোঝাই একটি ট্রাক পিছন থেকে বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল চালক নায়েব আলী নিহত হয়। এঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক এবং নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।