শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহফুজুর রহমান (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজ শিবচর হাইওয়ে থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি বরিশালের রায়পাশা গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ভাঙ্গার চুমুরদি নামক এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে শিবচরগামী মোটরসাইকেল এবং বরিশালগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিবচর হাইওয়ে থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মাহফুজুর রহমান গুরতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. ওমর ফারুক বলেন, দুর্ঘটনার পর পিকআপচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পিকআপ এবং মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD