শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইউপি চেয়ারম্যানের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দীন খান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একই মোটরসাইকেলে থাকা রাজীব সাহা নামের তাঁর এক সহকারী। শুক্রবার (৬ আগস্ট) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পুলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন খান (৫২) আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। একই সঙ্গে তিনি ঠিকাদার হিসেবে কাজ করতেন। নরসিংদী শহরের বিলাসদী এলাকায় স্ত্রী, দুই সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চেয়ারম্যান নাসির উদ্দিন মোটরসাইকেলে করে নিজের সহকারী রাজীব সাহাকে (২৮) নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণকাজের একটি সাইট পরিদর্শনে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার পুলেরঘাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তাঁরা। অজ্ঞাত কোনো যানবাহন তাঁদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। সড়কে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। দুজনকেই কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জহিরুল হক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে নাসির উদ্দীন খানের মৃত্যু হয়। রাজীব গুরুতর আহত অবস্থায় সেখানে ভর্তি।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) দেবদুলাল দে বলেন, ‘ঠিক কীভাবে এ দুর্ঘটনা ঘটলে, তা আমরা নিশ্চিত নই। ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি আমরা। দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD