ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাকিবুল ইসলাম (২৫) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গান্না সড়কের কৃষি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব শহরের থানা পাড়া মুরগিহাটা এলাকার আবু বক্করের ছেলে। সে বৃহস্পতিবার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স শেষ বর্ষের পরীক্ষা সম্পন্ন করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে কৃষি অফিসের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অন্য একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে বের হয়ে যায়। অন্য মোটরসাইকেলটি পালিয়ে গেলেও রাকিব নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।
লাইটনিউজ