ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর একটি যাত্রীবাহী বিআরটিএ বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।
সোমবার (১৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, আজ সোমবার সকালে ঢাকা থেকে সিলেট-গামী বিআরটিএ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় রাস্তার পাশে থাকা কয়েকটি দোকানে ঢুকে যায়। এতে অন্তত ১৫ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাইনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।