শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

হবু স্ত্রীকে চুম্বন করে কটাক্ষের শিকার, পাল্টা জবাব গায়কের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

পশ্চিমবঙ্গের গায়ক সৌম্য চক্রবর্তী দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। হয়ে গিয়েছে বাগদান। এরইমধ্যে হবু স্ত্রী রিতিকাকে চুম্বন করে ট্রলের শিকার হলেন গায়ক। কটাক্ষের শিকার হয়ে তিনিও নেটাগরিকদের দিয়েছেন পাল্টা জবাব।

রিতিকার সঙ্গে একটি প্রেমের ছবি পোস্ট করেছিলেন তিনি। দুজনের ঠোঁট জড়িয়ে ধরছে এক অপরকে। সেই ছবি পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় ভেসে এলো একের পর এক নেতিবাচক মন্তব্য। আর এরপরই নেটিজেনদের এক হাত নিয়েছেন সৌম্য।

বিরুষ্কা, মেসি ও তার স্ত্রীর চুমু খাওয়ার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সৌম্য লেখেন, “আহ মলো যা!! তোমাদের লজ্জা নেই গা? এ ভাবে চুমু খাওয়া পাবলিক্ প্লেসে হাজার হাজার লোকের সামনে তাও আবার? কী বললে? বৈধ স্ত্রী বা বৈধ গার্লফ্রেন্ড!!! ধুর মশাই এদেশে লোকে চুমু আর স্মুচের কল্পনা বোধহয় ওয়েব সাইটে করে….!” এখানেই না থেমে তিনি আরও যোগ করলেন, “পুনশ্চ যা বুঝলাম আপনাদের থেকে, পাত্তা দেন না ঘেউ ঘেউ দের… আর এটাই বেস্ট।”

এদিকে সৌম্যর এমন কটাক্ষেও নাখোশ হয়েছেন নেটবাসী। বিভিন্ন জন বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কারও মতে তিনি যেভাবে ক্ষোভ প্রকাশ করেছেন তা অহংকারে পরিপূর্ণ। একেবারেই সমর্থনযোগ্য নয়। অনেকেই আবার সহমত প্ররকাশ করেছে তার বক্তব্যে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD