শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হাটহাজারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

হাটহাজারী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুস সাত্তার চৌধুরী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। বৃস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)।

তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ফতেয়াবাদ কুতুব চৌধুরী বাড়ির মরহুম বাদশা মিয়া কোম্পানির মেজো ছেলে।

তাঁর মৃত্যুতে হাটহাজারী সরকারি কলেজ শিক্ষক পরিবার গভীরভাবে শোক প্রকাশ করেছে। এছাড়া তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে চৌধুরীহাট স্টেশনের পশ্চিমে কুতুব চৌধুরী মসজিদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কুতুব চৌধুরী মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাজায় তার দীর্ঘদিনের সহকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD