শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের দুবাই পুলিশের সতর্কবার্তা জারি সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ ভিসা-নীতিতে বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত গভীর ও জটিল সংকটে বিশ্ব, মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

হাতিয়ায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় দুই ভাই আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

ইসলাম ধর্ম ও হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করায় দুই ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এ ব্যাপারে সোমবার দুপুরে হাতিয়া থানায় দুই ভাইকে আসামি করে মামলা করা হয়েছে।

গতকাল রোববার রাত আটটার দিকে ঘটনাটি ঘটে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে। সেন্টার বাজার বণিক সমিতির সভাপতি মিল্লাদ উদ্দিন বাদী হয়ে হাতিয়া থানায় এই মামলাটি করেন।

আটককৃতরা হলেন উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাটনি গ্রামের দীপংকর চন্দ্র দাসের ছেলে বিপ্লব চন্দ্র দাস (২৭) ও পুলক চন্দ্র দাস (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, সেন্টার বাজারে আটক দুই ভাই প্রকাশ্যে ইসলাম ও হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে। এ সময় উপস্থিত লোকজন তাদের কথা শুনে ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আটক আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলার আলোকে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD