বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হাতিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ সাগর (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার ভোরে উপজেলা জাহাজমারা ইউনিয়নের কাটাখাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাগর উপজেলার ১নং হরনী ইউনিয়নের মজলিসপুর গ্রামের মো. হানিফের ছেলে।

কোস্টগার্ড সূত্র জানায়, মাদক ব্যবসায়ী সাগর দীর্ঘদিন থেকে হাতিয়ার বিভিন্ন জায়গায় অবস্থান করে ইয়াবার ব্যবসা করে আসছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে রাতে অভিযান চালায় হাতিয়া কোস্টগার্ডের একটি টিম।

পরে জাহাজমারা ইউনিয়নের কাটাখাল এলাকা থেকে সাগরকে আটক করে তার শরীরে তল্লাশি করে ১৮০পিস ইয়াবা পাওয়া যায়।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া জানান, আইন অনুযায়ী সাগরকে জব্দ করা ইয়াবাসহ হাতিয়া

থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD