শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হিলিতে শীতার্তদের শীতবস্ত্র দিল বিজিবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

দিনাজপুরের হিলি সীমান্তে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় হাকিমপুর (হিলি) ডিগ্রি কলেজ মাঠে শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেন জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফেরদৌস রহমান টিটো।

এসময় সেখানে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান, হিলি বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার সোলাইমান আলী, হিলি আইসিপি ক্যাম্পের হাবিদার হিলি মঞ্জুরুল ইসলাম ও ক্যাম্পের হাবিলদার সেলীন রোপারীসহ অনেকে উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফেরদৌস রহমান টিটো বলেন, ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে অনেক অসহায় হতদরিদ্র মানুষ। এইসব শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি। তিনি আরও বলেন, জয়পুরহাট ২০ ব্যাটলিয়ানের আওতায় সীমান্তের ৯টি বিওপি এবং ৩টি বিশেষ ক্যাম্পে মোট ২ হাজার শীতার্তদের মাঝে কম্বল ও সুয়েটার বিতরণ করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD