সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

হৃদরোগ ইন্সটিটিউট থেকে ওষুধ চুরি, হাতেনাতে ধরা ফার্মাসিস্ট-স্টোর ইনচার্জ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট থেকে ওষুধ চুরির সময় হাতেনাতে আটক করা হয়েছে প্রতিষ্ঠানটির একজন ফার্মাসিস্ট ও স্টোর ইনচার্জকে। বুধবার (১০ জুন) হৃদরোগ ইন্সটিটিউটে অভিযান পরিচালনা করে এনএসআই। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় এনএসআই কর্তৃপক্ষ।

সরকারি ওষুধ চুরি করে তা বিক্রি করছে একটি চক্র, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে অভিযান পরিচালনা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা।

এ সময় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের ওষুধ চুরির করে বিক্রির সময় হাতেনাতে আটক করা হয় প্রতিষ্ঠানটির ফার্মাসিস্ট নির্মল সরকার ও স্টোর ইনচার্জ বশির উদ্দিন আহমেদকে। তাদের কাছে দেড় লাখ টাকার ওষুধ পাওয়া যায়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি ওষুধ চুরি করছিল। আটককৃত দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও, রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সরকারি ওষুধ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন সিনিয়র স্টাফ নার্স তপন কুমার। তিনি প্রতিষ্ঠানটির জরুরি বিভাগের ইনচার্জ হিসেবে কর্মরত। ৯ জুন তাকে হাতেনাতে আটক করে জাতীয় নিরাপত্তা সংস্থা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD