শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

হ্যাটট্রিক করে রোনালদোর পাশে বেনজিমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে হ্যাটট্রিক করা কম ব্যাপার নয়। এমন মুহূর্ত খুব কম ফুটবলারের ক্যারিয়ারে এসেছে। কিন্তু একই আসরের নক আউটে দুই দুইবার হ্যাটট্রিক করা? সেটা যেন কঠিন ব্যাপারই। এই কঠিন বিষয়টিই সহজ করেছে দুইজন ফুটবলার।

ক্রিস্তিয়ানো রোনালদো ও করিম বেনজিমা। ক্লাব ফুটবলে দুইজনই চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে দুটি করে হ্যাটট্রিক করেছেন। যা আর কোনও ফুটবলার করতে পারেনি। ২০১৬/১৭ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে কোয়ার্টার ও সেমি-ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। শেষ আটে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ এবং সেমিতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে করেন দুর্দান্ত হ্যাটট্রিক।

প্রায় পাঁচ বছর একই আসরের নক আউট পর্বে দুটি হ্যাটট্রিক করলেন করিম বেনজিমা। শেষ ষোলোতে পিএসজির এবং কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করলেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড। চলতি চ্যাম্পিয়নস লিগে আট ম্যাচে এগারো গোল বেনজিমার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD