শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

১৩০ ক্ষুদে ফুটবলারের স্বপ্ন পূরণ করলেন আলফাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
Dhaka Golden Future Football Academy, alfaz ahmed, bff, rtv online

ঢাকার বিভিন্ন মাঠে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে ফুটবলে হাতেখড়ি আলফাজ আহমেদের। তৃণমূল থেকে উঠে এসে এক সময় হয়েছিলেন দেশসেরা স্ট্রাইকার। বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় মাত মাতিয়েছেন ভারতের ঘরোয়া ফুটবলেও। এবার ফুটবলের উন্নয়নে এগিয়ে এসেছেন আলফাজ।

আবাহনী, আরামবাগ, মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ, শেখ রাসেল ক্রীড়াচক্র ও টিম বিজেএমসির হয়ে খেললেও ক্যারিয়ারের বেশিরভাগ সময়টা পাড় করেছেন ঢাকা মোহামেডানের হয়েই। রয়েছে ভারতীয় লিগে মোহন বাগানের হয়ে মাঠে নামার অভিজ্ঞতা। ২০০০-০১ মৌসুমে কলকাতার ঐতিহ্যবাহী দলটিতে নাম লেখান তিনি। বাংলাদেশের খেলোয়াড় হিসেবে সবশেষ আলফাজই খেলেছেন বিদেশি দলে। সম্প্রতি মিরপুরে শুরু করেছেন ঢাকা গোল্ডেন ফিউচার ফুটবল অ্যাকাডেমি। যেখানে কাজ করছেন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে। লক্ষ্য তৃণমূল থেকে প্রতিভা বের করে আনা।

আলফাজের এই অ্যাকাডেমিতে মোট ১৮০ শিশু রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগের স্বপ্ন ছিল জামাল ভূঁইয়াদের কাছ থেকে দেখার। আর সেই স্বপ্নই পূরণ হয়েছে শনিবার।

বাসে করে ঢাকা গোল্ডেন ফিউচার ফুটবল অ্যাকাডেমির ক্ষুদে ফুটবলারদের নিয়ে আসা হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। যেখানে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে জন্য অনুশীলনে ব্যস্ত ছিলেন লাল-সবুজরা।

এদিন দেড় ঘণ্টা অনুশীলন করে জেমি ডে’র শিষ্যরা। অনুশীলন পরিদর্শন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিনও।
দীর্ঘদিন পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে গর্জন শোনা গেল। মাঠে যখন জাতীয় দল প্রবেশ করে, ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’ চিৎকার করে ক্ষুদে ফুটবলাররা প্রিয় খেলোয়াড়দের স্বাগত জানায়।

গ্যালারিতে থাকা শিশুদের সঙ্গে দেখা করেন কাজী সালাউদ্দিনও। কিংবদন্তিকে দেখে তারাও ছিল উচ্ছ্বসিত।

দীর্ঘ অনুশীলন যখন শেষ, জামাল-মামুনুলরা দৌড়ে গিয়ে অতিথিদের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে যোগ দেন কোচ জেমি ডে’ও।
আয়োজন শেষে আলফাজ আহমেদ কথা বলেন আরটিভি নিউজের সঙ্গে।

তিনি বলেন, ‘বাচ্চাগুলার অনেক দিনের ইচ্ছা স্টেডিয়াম দেখবে। জাতীয় দলেরও অনুশীলন চলছে। তার মধ্যে সালাউদ্দিন ভাইও এসেছিলেন। সময়টাকে কাজে লাগিয়ে তাদের নিয়ে আসলাম।’

শিশুদেরকে এত বড় সুযোগ করে দেয়ার জন্য বাফুফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আলফাজ।

সাবেক তারকা স্ট্রাইকার বলেন, ‘আমাদের অ্যাকাডেমিতে ১৮০ জন শিশু রয়েছে। আজকে ১৩০ জনকে নিয়ে এসেছি। স্বপ্ন পূরণ হয়েছে। তারা সবাই অনেক খুশি। ঢাকা গোল্ডেন ফিউচার ফুটবল অ্যাকাডেমিকে সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই ফুটবল ফেডারেশনকে।’

নিজেদের লক্ষ্য জানিয়ে আলফাজ বলেন, ‘অ্যাকাডেমিতে ৮ থেকে ১৫ বছরের খেলোয়াড় রয়েছে। বেশিরভাগই সুবিধাঞ্চিত। আপাতত পরিকল্পনা তাদের ফুটবলের প্রাথমিক শিক্ষা দেয়া। আসন্ন মৌসুমে পাইওনিয়ার লিগেও দল গড়ার পরিকল্পনা রয়েছে। সেটা নিয়েও বাফুফের সঙ্গে আলোচনা চলছে আমাদের। পর্যায়ক্রমে এদের মধ্য থেকে বড় মাপের ফুটবলার তৈরি করতে চাই।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD