শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

১৬শ পরিবহণ শ্রমিককে খাদ্য সামগ্রী দিল নারায়ণগঞ্জ ক্লাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

লকডাউনে গণ পরিবহণ বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া ১৬শ পরিবহণ শ্রমিককে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড।

শনিবার দুপুরে শহরের ইসদাইরে এ কে এম সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটুর সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি করে আটা ও আলু, ১ কেজি তেল ও ১ কেজি লবণ।

খাদ্য সামগ্রী বিতরণকালে স্থানীয় এমপি শামীম ওসমান মোবাইল ফোনে শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, আপনারা যারা এখানে আসছেন করোনায় সকলে খুব কষ্টে রয়েছেন। তানভীর আহম্মেদ টিটুর উদ্যোগে যারা আজকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তাদের এই আয়োজনে অংশ নেওয়ার একমাত্র উদ্দেশ্য আল্লাহকে খুশি করা।

শামীম ওসমান আরও বলেন, আমার শ্রমিক ভাইয়েরা সচেতন থাকবেন, পাশাপাশি বাসার সকলকে সচেতন করবেন। ইনশাল্লাহ, দয়ালু আল্লাহ আমাদের মাফ করে দিবেন। আমরা খালি হাতে এসেছি, যাবও খালি হাতে। আল্লাহ যাদের সম্পদ দিয়েছেন তাদের উচিৎ সৃষ্টিকর্তাকে রাজি-খুশি করার জন্য মানুষের পাশে দাঁড়ানো।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, এই দুঃসময়ে নারায়ণগঞ্জ ক্লাব এগিয়ে আসায় সরকারের পক্ষ থেকে আমি তানভীর আহম্মেদ টিটুকে ধন্যবাদ জানাচ্ছি। তার মাধ্যমেই তার সহকর্মীরা একটি মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন। আমরা চাই করোনার এই বিপদের সময় সরকারের পাশাপাশি বিত্তবানরা নারায়ণগঞ্জের অসহায়, দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়াবেন, তাহলে জেলায় মানবতার জয় হবে। এ সময় জেলা প্রশাসক জানান, সরকার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু বলেন, সব ধরণের গণ পরিবহণ লকডাউনে প্রায় ১ মাস ধরে বন্ধ। এতে কর্মহীন হয়ে শ্রমিক ভাইয়েরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই নারায়ণগঞ্জ ক্লাবের ইসি কমিটির সদস্যদের উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD