বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

১ নভেম্বর থেকে রাজশাহী বিভাগে পরিবহন মালিক-শ্রমিকদের কর্মবিরতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

রাজশাহী বিভাগের ৮টি জেলায় নিয়ম বহির্ভূতভাবে চলাচলকারী বিআরটিসি বাস বন্ধসহ ৮ দফা দাবিতে আগামী ১ নভেম্বর থেকে কর্মবিরতিতে যাবে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিকরা।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বগুড়ায় এক জরুরি সভায় এ ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি।

সড়ক-মহাসড়ক ও আঞ্চলিক সড়কে চলাচলরত ইজিবাইক, মাহেন্দ্র, নসিমন, করিমন, ভটভটি, থ্রি-হুইলার, অটোরিকশা, অটোটেম্পু এবং সকল শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করার দাবি জানানো হয় সভায়। বগুড়া চারমাথা সেঞ্চুরি মোটেলে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. আনছার আলী। সভায় রাজশাহী বিভাগের ৮ জেলার মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ৩১ অক্টোবরের মধ্যে ৮ দফা দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানান। অন্যথায় ১ নভেম্বর থেকে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD