শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২০০ রান করেও হেরে গেলো ধোনির চেন্নাই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিং ধোনি ও ফ্যাফ ডু প্লেসির দুর্দান্ত লড়াইয়ের পরেও জিততে পারলো না চেন্নাই সুপার কিংস। ৬ উইকেটে ২০০ রান করেও রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেলো ১৬ রানে।

আইপিএলের চতুর্থ ম্যাচে এসে যেন দর্শকরা ক্রিকেটের প্রকৃত আনন্দটা খুঁজে পেয়েছে। পুরো ম্যাচে ৩৩ বার বলকে ওপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়েছে দুই দলের ব্যাটসম্যানরা। রাজস্থান মেরেছে ১৭টি ছক্কা আর চেন্নাই মেরেছে ১৬টি। এর মধ্যে একাই ৯ ছক্কা মারেন রাজস্থানের ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন।

রাজস্থান রয়্যালস প্রথমেই টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১৬ রান করে। সাঞ্জু স্যামসন করেন ৭৪ রান। ৬৯ রান করে আউট হন স্টিভেন স্মিথ। শেষ মুহূর্তে ৮ বলে ২৭ রান করে রাজস্থানের স্কোরকে বাড়িয়ে দেন জোফরা আর্চার। টানা চার বলে চারটি ছক্কা মারেন তিনি। মূলত আর্চারের ওই ইনিংসই ব্যবধান গড়ে দেয় দুই দলের মধ্যে।

জয়ের জন্য ২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুরালি বিজয় আর শেন ওয়াটসনের ব্যাটে শুরুটা বেশ ভালোই করেছিল চেন্নাই সুপার কিংস। ২১ বলে ২১ রান করে মুরালি আউট হলেও শেন ওয়াটসন করেন ২১ বলে ৩৩ রান। এরপরই মূলত ফ্যাফ ডু প্লেসির তাণ্ডব শুরু হয়।

১৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন ধোনি। ছক্কার মার মারেন ৩টি। ১৬ বলে ২২ রান করেন কেদার যাদব। ৬ বলে ১৭ রান করে আউট হন স্যাম কুরান। রাজস্থানের হয়ে রাহুল তেওয়াতিয়া নেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন জোফরা আর্চার, স্রেয়াশ গোপাল ও টম কুরান। টম কুরান ৪ ওভারে একাই দেন ৫৪ রান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD