বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
২ কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবেন এডু আইডি ও স্মার্ট কার্ড নেতানিয়াহু ‘মিথ্যা বলেন’, ‘যুদ্ধাপরাধী’: মার্কিন সিনেটর রাস্তায় ঘুমিয়ে গেল বাঘ, শুরু হলো ‘যানজট’ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় ৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

২০২০ সালে মা হচ্ছেন শুভশ্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

 

মা হতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। নিজের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।

টুইট বার্তায় শুভশ্রী জানিয়েছেন, আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের জীবনে আরও একজন আসতে চলেছে, আমরা প্রেগন্যান্ট।

শুভশ্রী ২০১৮ সালের ১১ মে বিয়ে কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন।

২০১৭ ও ১৮ সালে বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘নবাব’ ও ‘চালবাজ’ সিনেমায় অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলী।

এর আগে ৫ মে পুত্র সন্তানের মা হয়েছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনিও ফেব্রুয়ারিতে নিজের সপ্তম বিবাহবার্ষিকীতে প্রথমবারের মতো মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD