শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২০২২ সাল থেকে আইপিএলে ১০ দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

ক্রীড়া ডেস্ক : গুঞ্জনটাই সত্যি হলো। ২০২২ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেবে ১০ দল। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় ২২ সাল থেকে ১০ দলের আইপিএল আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনা ভাইরাসের কারণে এ বারের আইপিএল পড়েছিল হুমকির মুখে। তবে দেরিতে হলেও দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে। ২০২১ সালে আগামী আসর হওয়ার কথা রয়েছে ভারতেই। এই আসরটি অনুষ্ঠিত হবে ৮ দলের। এরপর থেকেই শুরু হবে ১০ দলের আইপিএল।

এদিকে আহমেদাবাদে অনুষ্ঠিত সাধারণ সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে অন্যতম ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্তি নিয়ে আইসিসির করা দাবিকে সমর্থন জানানো।

আইপিএলের বর্তমান দলগুলো হলো মুম্বাই ইন্ডিয়ানস, সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD