শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২০ ফুট উপরে গাছে ঝুলছিল হাকিমের লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আব্দুল হাকিম (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে তার বাড়ির উত্তরপূর্ব পাশে একটি গাছের প্রায় ২০ ফুট উপর থেকে গলায় ফাঁশ দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল হাকিম উপজেলার বড় মানিকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শান্তিরহাট এলাকার সাজেদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি গাছের সঙ্গে আব্দুল হাকিমের লাশ ঝুলতে দেখে থানায় খবর দেন। পরে থানা থেকে পুলিশের একটি টিম গিয়ে ২০ ফুট উপরে গাছ থেকে তার লাশ উদ্ধার করে। পূর্ব থেকেই তার সঙ্গে জিনের আসর ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

বোরহানউদ্দিন থানার এসআই মোহাইমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD