শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২২৩ রান করেও হেরে গেলো পাঞ্জাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : কিংস ইলেভেন পাঞ্জাব ২২৩ রান করেও হেরে গেলো। অপরদিকে রাজস্থান রয়্যালস তিন বল হাতে রেখেই ৪ উইকেটের ব্যবধানে বিজয় ছিনিয়ে নেয়। সেই সাঞ্জু স্যামসন ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন। ৪২ বল খেলে ৮৫ রান করে রাজস্থানকে বিশাল লক্ষ্য তাড়া করে জিতিয়ে দিলেন তিনি।

স্টিভেন স্মিথ ও রাহুল তেওয়াতিয়াও কম খেলেননি। তাদের জোড়া ব্যাট থেকেই এলো হাফ সেঞ্চুরি। ২৭ বলে ৫০ রান করে আউট হয়েছিলেন স্মিথ। ৭টি বাউন্ডারির সঙ্গে দুটি ছক্কা মারেন তিনি। রাহুল তেওয়াতিয়া ৩১ বল খেলে করেন ৫৩ রান। তার মধ্যে ছিল ৭টি ছক্কার মারও।

রাজস্থান ২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জস বাটলারের উইকেট হারায়। ৭ বল খেলে ৪ রান করে আউট হন তিনি। এরপর স্টিভেন স্মিথ আর সাঞ্জু স্যামসন মিলে গড়েন ৮১ রানের জুটি। ১০০ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে। এরপর স্যামসন আর তেয়াতিয়া মিলে গড়েন ৬১ রানের জুটি।

সাঞ্জু স্যামসন যখন আউট হন তখন রাজস্থানের ২৩ বলে প্রয়োজন ৬৩ রান। এরপর রাজস্থানের মিডলঅর্ডার তেওয়াতিয়া ৭টি ছক্কা মারেন। আর্চার মারেন দুটি ছক্কা। শেষ মুহূর্তে এই ৯টি ছক্কাই রাজস্থানের জয় সহজ করে দেয়। ১৯.৩ ওভারে ২২৬ রান তুলে সহজে জয় ছিনিয়ে নেয় রাজস্থান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD