শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২ ডেঙ্গু রোগী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় ১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের সবাই রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আক্রান্তরা সবাই ঢাকার বাসিন্দা। একই সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১৭ মে) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরের কোনো হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী ভর্তি হয়নি। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। তাদের মধ্যে প্রত্যেকেই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮ জন।

জানা গেছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২২৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৩ জন। তবে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD