শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বৈশ্বিক মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৬ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৯০ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো সাত লাখ ৭৮ হাজার ৬৮৭ জন। ২৪ ঘণ্টার পরীক্ষার অনুপাতে শনাক্ত ৯.৫৮ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হয় দেশে। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যায়। এতে মৃত্যুর মিছিলও বড় হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD