সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

২৬ বছরেই থেমে গেল মিস ওয়ার্ল্ড প্রতিযোগীর জীবন ঘড়ি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

মাত্র ২৬ বছরে মারা গেলেন সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা দে আর্মাস। ২০১৫ সালে সুন্দরী প্রতিযোগিতার বিশ্বমঞ্চে উরুগুয়ের প্রতিনিধিত্ব করেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা যায়, শুক্রবার (১৩ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

জরায়ু ক্যানসারের কারণে মারা যান এই তরুণী। জানা যায়, গত দুই বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন শেরিকা। সম্প্রতি ক্যামোথেরাপি ও রেডিওথেরাপি দিতে হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। সেখান থেকে আর সুস্থ হয়ে ঘরে ফেরা হলো না শেরিকার। চিরুঘুমের দেশে পাড়ি জমান তিনি।

শেরিকার এমন অকাল মৃত্যুতে উরুগুয়ের শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মিস উরুগুয়ে মুকুটজয়ী লোলা দে লস সান্তোস নিজের অনুভূতি প্রকাশ করে বলনে, ‌‘আমি সারা জীবন তাকে মনে রাখব। তিনি আমাকে সাহস জুগিয়েছেন কিংবা আমার বিকাশে সাহায্য করেছেন কেবল এ জন্য নয়, বরং আমি তার স্নেহ এবং বন্ধুত্বপূর্ণ সান্নিধ্য পেয়েছিলাম সেজন্য।’

প্রসঙ্গত, ২০১৫ সালে চীনে আয়োজিত মিস ওয়ার্ল্ড আসরে সেরা ৩০ সুন্দরীর মধ্যে ছিলেন না শেরিকা দে আর্মাস। তবে ওই আসরে কনিষ্ঠদের একজন হয়ে রেকর্ড গড়েছিলেন। কারণ, ১৮ বছর বয়সে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সুন্দরী ছিলেন মাত্র ছয়জন, তাদের একজন ছিলেন শেরিকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD