শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

২৮ তারিখের আগে চলছে না গণপরিবহন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোটৃার : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে গত ১৪ এপ্রিল কঠোর লকডাউন দেয় সরকার। তবে মানুষের জীবন-জীবিকার তাগিদে আগামী ২৮ এপ্রিলের পর দেশে আর লকডাউন থাকছে না। স্বাস্থ্যবিধি মেনে আগামী রোববার (২৫ এপ্রিল) খুলছে শপিংমল। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা থাকবে।

সীমিত পরিসরে খুলবে সরকারি-বেসরকারি অফিস। তবে কবে থেকে চলবে গণপরিবহন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ সম্পর্কে জানান, আগামী ২৫ তারিখ থেকে দেশের সব দোকান-পাট খুলে দেওয়া হচ্ছে তা শুনেছি। তাই আমরাও চাই, একইদিন গণপরিবহন চলাচলের নির্দেশনা দিক সরকার। তবে আগামী ২৮ তারিখের আগে গণপরিবহন চলাচলের আপাতত সম্ভাবনা দেখছি না।

এনায়েত উল্যাহ বলেন, সামনে ঈদ। এই ঈদের সময় মানুষ বাড়িতে যাবে। সব সময়ই ঈদের সময় আমাদের পরিবহনে বাড়তি চাপ থাকে। তাই এই সময়টায় পরিবহন বন্ধ থাকলে বাস মালিক ও শ্রমিক উভয়েরই ক্ষতি হবে।

তিনি বলেন, যদি সরকার পরিবহন চলাচলের অনুমতি দেয় তাহলে আমাদের পরিবহন মালিক ও শ্রমিকরা যথাযথভাবে সরকারের দেওয়া নির্দেশনা মেনেই গাড়ি চালাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD