শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৩৩৩-এ ফোন দিয়ে খাদ্য সহায়তা পেল ৫০ পরিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

চলমান কঠোর লকডাউনে খাদ্য অভাবে পড়ে বিভিন্ন সময়ে ৩৩৩ নম্বরে কল দিয়ে খাদ্য সহায়তা পেয়েছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৫০ পরিবার। ৩৩৩ থেকে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে খাদ্যসামগ্রী প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এসব পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।

খাদ্যসামগ্রীর প্রত্যেক প্যাকেটে আট কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবন, এক কেজি তেল ও একটি সাবান দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD