শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

৩ কোটি টাকা বোনাস ঘোষণা বিসিবির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে ভাসছে গোটা দেশ। আনন্দে ভাসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের জন্য বিসিবি ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছে। নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

দক্ষিণ আফ্রিকায় গণমাধ্যমে জালাল ইউনুস বলেছেন, ‘এই সিরিজ জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। নিশ্চিতভাবে এটা ঐতিহাসিক জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো এটা অবিশ্বাস্য। তারা কিছুদিন আগে ভারতকে হারিয়েছে। এখানে এসে সিরিজ জিতেছি অবশ্যই এটা বড় প্রাপ্তি।’

‘খেলা শেষ বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলাম। আমার স্পিকার অন করে দিয়েছিলাম। পুরো দলের সঙ্গে কথা বলেছেন। ঢাকাতে সবাই খুব খুশি। মাননীয় প্রধানমন্ত্রী খেলা দেখেছেন। উনিও খুশি হয়েছেন। সবাইকে অভিনন্দন জানিয়েছেন।’

‘সিরিজ জেতা ভিন্ন কিছু। একটা ঘোষণা হয়েছে এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিক বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে কিছু একটা শুনতে চেয়েছিল। আমাদের মাননীয় সভাপতি তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন। খেলোয়াড়দের জন্য।’ – যোগ করেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD