শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৩ শিক্ষকের করোনা পজিটিভ, স্কুল বন্ধ ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

নীলফামারী জলঢাকা উপজেলার ভিড়াভিজা গোলনা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় স্কুলটি বন্ধের ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। তিনি জানান, বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীর নমুনা পরীক্ষার জন্য সংরক্ষিত ছুটি থেকে দুই দিন স্কুল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী সোমবার থেকে ক্লাস শুরু হবে।

করোনা আক্রান্ত তিন শিক্ষক হলেন- সুশান্ত কুমার রায়, রমিজুল ইসলাম ও আব্দুল জলিল। তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ওই তিন শিক্ষকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হাসান জায়েদ বলেন, করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় প্রথমে একজন শিক্ষক তার নমুনা পরীক্ষা করান। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে আরো দুই শিক্ষকের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আগামীকাল শনিবার ও রবিবার এই দুই দিন স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছি। করোনা আক্রান্ত শিক্ষকরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

শিক্ষা কর্মকতা চঞ্চল কুমার ভৌমিক বলেন, এখন পর্যন্ত আর কোনো শিক্ষক-শিক্ষার্থীর অসুস্থতার খবর পাইনি। আমরা যথাযথ স্বাস্থবিধি মেনে বিদ্যালয় পরিচালনায় বদ্ধ পরিকর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD