শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৪৫ মিনিট খেলার পর জানতে পারলেন করোনা পজিটিভ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

ইউরোপে চলছে ফুটবলের দুর্দান্ত সব ম্যাচ। এরপরও নিয়মিতই করোনায় আক্রান্ত হচ্ছেন খেলোয়াড়রা। আর করোনায় আক্রান্ত হলেই ম্যাচ থেকে ছিটকে গিয়ে কোয়ারেন্টিনে চলে যাচ্ছেন খেলোয়াড়রা।

তবে ব্যতিক্রম ঘটনা ঘটল তুরস্ক বনাম ক্রোয়েশিয়ার ম্যাচে। ম্যাচ ৪৫ মিনিট চলার পর জানা গেল ক্রোয়েশিয়ার এক খেলোয়াড় করোনা পজিটিভ!

স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএস-এর প্রতিবেদন অনুযায়ী, প্রথমার্ধের পুরোটা সময় খেলার পর বিরতিতে যায় দুই দল। এ সময় ক্রোয়েশিয়া দলের মেডিকেল টিমের হাতে রিপোর্ট আসে, দলটির ডিফেন্ডার দোমাগোই ভিদার করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। যার ফলে ক্রোয়েট কোচ জ্লাতকো দালিচকে দ্বিতীয়ার্ধে আর নামাননি। বদলি হিসেবে ফিলিপ উরেমোভিচকে মাঠে নামান তিনি। রিপোর্ট পাওয়ার পর পরই আইসোলেশনে চলে যান ৩১ বছর বয়েসি ভিডা।

করোনায় আক্রান্ত খেলোয়াড়কে মাঠে নামানোর বিষয়ে পরে আনুষ্ঠানিক বিবৃতি দেয় টিম ক্রোয়েশিয়া।

তারা জানায়, উয়েফার নিয়ম মেনেই সবকিছু করা হয়েছিল। এই ম্যাচের আগে গত ৯ নভেম্বর সব খেলোয়াড়ের কোভিড-১৯ পরীক্ষায় ফল নেগেটিভ এসেছিল। কিন্তু শনিবার সুইডেনের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে বুধবার আবারও খেলোয়াড়দের পরীক্ষা করা হয়। সেখানেই পজিটিভ হয়েছেন ভিদা।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর ইস্তানবুলের ভোডাফোন পার্কে স্বাগতিকদের মুখোমুখি হয় ক্রোয়েশিয়া। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD