রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

৬ মাস পর ১ অক্টোবর চালু হচ্ছে বিমানের সিঙ্গাপুর ফ্লাইট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাসের কারণে এতদিন বন্ধ ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট। দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে বিমানের সিঙ্গাপুর ফ্লাইট।

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় গত ২১ মার্চ রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন জানান, বিমান আগামী ১ অক্টোবর ঢাকা-সিঙ্গাপুর রুটে সিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করবে।

এজন্য সম্মানিত যাত্রী সাধারণকে বিমানের মোবাইল এ্যাপস, ওয়েব সাইট www.biman-airlines.com, ট্রাভেল এজেন্ট কিংবা বিমানের সেলস কাউন্টার থেকে টিকেট কেনার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে দুই মাসের বেশি লকডাউনের পর গত ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটসমূহে যাত্রী পরিবহন শুরু করে বিমান।

শুরুতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর নিয়ম মেনে প্রতিটি ফ্লাইটের সামনে অথবা পেছনে একটি সারির আসন খালি রেখে এবং ফ্লাইটের মাঝে কোনো যাত্রী যদি অসুস্থ বোধ করেন তাহলে তাকে ওই সারিতে আলাদাভাবে বসানোর নিয়ম মেনে ফ্লাইট চলাচল করছিল। এতদিন এই নিয়ম মেনে অভ্যন্তরীণ রুটসমূহে যাত্রী পরিবহন করা হলেও সেই নিয়ম শিথিল করা হয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল থাকছে।

এর অংশ হিসেবে উড়োজাহাজ উড্ডয়নের আগে এবং অবতরণের পরে প্রত্যেকবার জীবানুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করার পর বেবিচকের প্রতিনিধিরা প্রক্রিয়াটি দেখে সার্টিফাইড করবেন, এরপরই উড়োজাহাজটি আকাশে ডানা মেলবে। পাশাপাশি প্রতিটি ফ্লাইটের যাত্রীদের ব্র্যান্ড নিউ (নতুন) মাস্ক ও হ্যান্ড গ্লাভস দিতে হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD