সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

৭ সোনার বার ও ৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ যাত্রী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাতটি সোনার বার এবং ৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোহাম্মদ নিজাম নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। জব্দ সোনার দাম প্রায় ৬৫ লাখ টাকা বলে জানিয়েছে ঢাকা কাস্টমস।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেনটিভ) মো. আবদুস সাদেক।

তিনি জানান, যাত্রী মোহাম্মদ নিজাম দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারওয়েজের ফ্লাইটে রোববার বিকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেনটিভ কর্মকর্তারা ৭ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় ওই যাত্রীর পথ রোধ করেন। এ সময় তার কাছে কোনো সোনা আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। এর পর তার শরীর তল্লাশি করা হলে দুটি সোনার বার এবং লাগেজ স্ক্যানিং করলে আরও সোনা পাওয়া যায়। এ ছাড়া যাত্রীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগেও সোনার অস্তিত্ব মেলে। এর পর কাস্টম গ্রিল চ্যানেলে এনে সব সংস্থার উপস্থিতিতে তল্লাশি করে সাতটি সোনার বার এবং ৯৬ গ্রাম সোনার অলংকার পাওয়া যায়।

আবদুস সাদেক আরও জানান, আটক সোনার বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। যাত্রীর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে। সোনা এবং যাত্রীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD